• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩১:১১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বালু নদী থেকে শান্তর মরদেহ উদ্ধার

১৭ জুন ২০২৫ দুপুর ১২:০৭:৩০

নিখোঁজের ৪০ ঘণ্টা পর বালু নদী থেকে শান্তর মরদেহ উদ্ধার

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নারায়ণগঞ্জের ইছাপুরায় বালু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবক শান্ত সাহার (২২) নিথর দেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় ৪০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

এর আগে এ মর্মান্তিক ঘটনার পুরোটাই ভিডিও করছিলেন তার ছোট ভাই, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Ad

নিহত শান্ত সাহা নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৮নং ওয়ার্ডের কাশিপুর নিবাসী স্বপন কুমার সাহার বড় ছেলে।

জানা যায়, শান্ত তার নানা বাড়িতে বেড়াতে এসে রোববার বিকেল ৪টার দিকে ছোট ভাইকে নিয়ে বালু নদীতে গোসল করতে নামেন। সাঁতার কেটে নদীর গভীরে চলে গেলে তিনি হঠাৎ তীব্র স্রোতের কবলে পড়েন। তীরে থাকা ছোট ভাই সাঁতারের দৃশ্যটি তার মোবাইলে ধারণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, শান্ত স্রোতের সাথে লড়াই করতে করতে এক পর্যায়ে পানিতে তলিয়ে যাচ্ছেন।

খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। ছোট ভাইয়ের ক্যামেরায় ধারণ করা বড় ভাইয়ের মৃত্যুর এই দৃশ্য এবং তার অকাল প্রয়াণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯


Follow Us