• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১৫ জুন ২০২৫ বিকাল ০৪:১৬:২৬

বকশীগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় জিসান হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

১৫ জুন রোববার দুপুরে বকশীগঞ্জ -রৌমারী সড়কে রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে এলাকাবাসী।

Ad
Ad

জিসান হাসান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহীদ জামানের ছেলে।

স্থানীয়রা জানান, জিসান হাসান তার ব্যবহৃত বাইসাইকেল মেরামতের জন্য সকালে স্থানীয় রামরামপুর খেওয়া ঘাট বাজারে যায়। বাইসাইকেল মেরামত শেষে বাড়ী ফিরছিলেন জিসান। রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মুকুল পরিবহনের একটি বাস পেছন থেকে জিসানের সাইকেলো ধাক্কা দিলে জিসান গুরুতর আহত হয়। স্থানীয়রা জিসানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, বাসটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us