• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:২১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মিরপুরে অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

১৪ জুন ২০২৫ দুপুর ০২:৩৭:২৬

মিরপুরে অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী নিহত

ফয়সাল চৌধুরী, মিরপুর: কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন ।

Ad

১৪ জুন শনিবার সকাল ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সামনে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহত অ্যাম্বুলেন্স চালকের সহকারীর নাম অনিক (২০)। অনিক উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া এলাকার হাফিজুর রহমানের ছেলে।

এসব তথ্যগুলো নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত অনিক অ্যাম্বুলেন্সচালকের সহকারী ছিলেন। তবে দুর্ঘটনার সময় মূল চালক ঘুমিয়ে থাকায় অনিক নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী অ্যাম্বুলেন্সটির সামনের চাকা ফেটে গেলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই অনিক মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, "দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স ও ট্রলির চালকসহ তিনজন আহত হয়েছেন। তবে অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী ছিল না।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us