• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:২৯:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বেগমগঞ্জে বিনামূল্যে গাছ বিতরণ

১৩ জুন ২০২৫ বিকাল ০৩:০১:০৭

বেগমগঞ্জে বিনামূল্যে  গাছ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগন্জ গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে জনসাধারণের মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়েছে। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবী উপস্থিত থেকে গাছ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

Ad

স্থানীয় গোপালপুর বাজারে ১৩ জুন সকাল ১১ টায় সংগঠনের পক্ষ থেকে গাছ বিতরণ করা হয়।

Ad
Ad

সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, একটা দেশের পরিবেশগত ভারসাম্য রাখতে হলে সেই দেশের আয়তনের কমপক্ষে ২৫ ভাগ বনভূমি থাকা উচিত। কিন্তু আমাদের দেশে আছে মাত্র ১৫ ভাগ। ফলে নানা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হ্রাস পাচ্ছে। বনায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করা যায়, অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করা যায়।

গোপালপুর ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা সামাজিক উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, শিক্ষার প্রসার, যুব উন্নয়নে নানা কারিগরি প্রশিক্ষণ এবং মাদকের বিরুদ্ধে গণ সচেতনতা সৃষ্টি উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের এরিয়া ম্যানেজার মাহবুবুর রহমান, সংগঠনের যুগ্ম আহ্বায়ক শিক্ষানবিশ আইনজীবী এ এফ এম মাসুদ আলম, বিশিষ্ট ডেন্টিস্ট মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক বেলায়েত হোসেন, নুর মোহাম্মদ প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১






Follow Us