• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈদের নামাজ নিয়ে বিরোধে বোমা হামলা, বিএনপি কর্মী নিহত

৮ জুন ২০২৫ সকাল ১১:০৪:৪২

ঈদের নামাজ নিয়ে বিরোধে বোমা হামলা, বিএনপি কর্মী নিহত

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের জেরে বোমা হামলার ঘটনায় আব্দুল হাই (৫০) নামের এক ওয়ার্ড বিএনপি কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন মো. জিয়া (৩২) নামের আরও একজন।

Ad

৭ জুন শনিবার রাত সাড়ে ৭টার দিকে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া জামতলার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত আব্দুল হাই (৫০) ওই গ্রামের হারান হরকরার ছেলে। সে ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, ডুপপাড়া ঈদ ময়দানে নামাজ পড়াকে কেন্দ্র করে বিএনপির দুই সমর্থক আবু সাইদ ও আব্দুল হাইর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে রাতে আব্দুল হাই ডুবপাড়া জামতলার মোড় অবস্থান করছিলেন। এসময় ৪/৫ জনের একটি সন্ত্রাসী দল মোটরসাইকেলযোগে এসে আব্দুল হাইর উপর বোমা ছুড়ে পালিয়ে যায়।

এ সময় আব্দুল হাই ও মো. জিয়া বোমার আঘাতে মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হাইকে মৃত্যু ঘোষণা করেন। জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রাসেল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়না তদন্তেরর জন্য রোববার যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকে পুলিশি অভিযানের চলছে বলে জানান তিনি।

স্থানীয়রা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। নিহতের পরিবারের সদস্যরা ঘটনার ন্যায়বিচার চেয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯



Follow Us