• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৯:২২:৫০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

টানবাজারে সেনাবাহিনী-পুলিশের অভিযান, মাদক ও অস্ত্রসহ আটক ২

৪ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬:০৪

টানবাজারে সেনাবাহিনী-পুলিশের অভিযান, মাদক ও অস্ত্রসহ আটক ২

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নগরীর টানবাজার হরিজন সিটি কলোনিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। এসময় গাঁজা, ১১ বোতল মদ, হেরোইন, ১২টি মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও নগদ ২ লাখ ২০ হাজার টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে।

Ad

৩ জুন মঙ্গলবার রাত ১০টা দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

আটকরা হলেন একই এলাকার বাসিন্দা শিবা দাস ওরফে নুরুল ইসলাম (৩৪) ও প্রহল্লাদ লাল (৭০)।

এ বিষয়ে সদর মডেল ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ নাছির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করি। অভিযানে বিপুল পরিমাণ মাদক, মাদক বিক্রির টাকা ও অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫



ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
ভোররাতে ভূমিকম্পে কাঁপলো দেশ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:০৭:৩৪







Follow Us