• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:৫৩:৪৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কুরবানি গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১ আহত ২

৩ জুন ২০২৫ বিকাল ০৪:১০:০১

কুরবানি গরু কিনে ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ১ আহত ২

রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক যুবক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে।

২ জুন সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত যুবক উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দু রহিমের ছেলে। আহতরা হলেন চাকমারকুল ইউনিয়নের শাহ আহম্মদ সিকদার পাড়া এলাকার আহম্মদ হোসেন ও তার ছেলে ফোরকান।

Ad

হামলায় আহত ফুরকান জানান, তার ব্যবসায়ী বাবা আহমদ হোসেন ও তার ভাইসহ গর্জনিয়া থেকে ২টি গরু কিনে ফিরছিলেন। গাড়ি না পাওয়ায় হেঁটে ফিরছিলেন তারা। কাউয়ারখোপের জাদিপাহাড় পৌছাঁলে স্থানীয় যুবক জাহেদের নেতৃত্বে কয়েকজন যুবক গরুগুলো প্রথমে ছিনিয়ে নিয়ে যায়। গরু ছিনিয়ে নেওয়ার ঘটনায় জানাজানি পর স্থানীয়রা গরু উদ্ধারে জড়ো হন। এ সময় স্থানীয়দের সঙ্গে যোগ দেন আহমদ হোসেনের দূর সম্পর্কের শ্যালক সালাউদ্দিন পারভেজও।

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে স্থানীয়রা গরু দুটি উদ্ধার করে বাড়ির দিকে রওনা দেয়। পরে পেছন দিক থেকে জাহেদসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের ধারালো দা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয় পারভেজ, আহমদ হোসেন ও তার ছেলে ফুরকান। ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত তিনজনকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করে। আহত একরাম ও আহমদ হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

রামু থানার ওসি তৈয়বুর রহমান জানান, এ ঘটনায় জড়িত মেহেদী হাসান ও শাহেদ ইমরান নামে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের অভিযান চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১



Follow Us