• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২১:২৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অপহৃত মীম শরৎ গ্রুপের সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার

২ জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৩:৪৯

অপহৃত মীম শরৎ গ্রুপের সোহাগ পটুয়াখালী থেকে উদ্ধার

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের জেনারেল গ্রুপের পরিচালক ও মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাগকে পটুয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

Ad

২ জুন সোমবার পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট গাড়ির ভিতর থেকে হাত-পা বাঁধা তাকে উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয়রা জানায়, সকাল থেকে একটা গাড়ি ঘাটের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা কাছাকাছি যায়। সেখানে একটা লোককে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পেলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাকটিকে উদ্ধার করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সোহাগ গণমাধ্যমে জানায়, ‘আমি বাসায় ফিরছিলাম। পথিমধ্যে ৫-৬ জন ব্যক্তি আমাকে অপহরণ করে। তারা আমার গায়ে ইলেকট্রিক শক দেয়, মাথায় পিস্তলের বাট দিয়ে মারধর করে। আল্লাহর রহমতে এবং সবার দোয়ায় আমি বেঁচে গেছি।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানায়, ব্যবসায়ীকে খুঁজতে আমরা তথ্য প্রযুক্তির সাহা নিয়ে অনুসন্ধান করি। অপহৃত দল ব্যবসায়ী সোহাগকে পটুয়াখালী ফেলে রেখে আসে। সেখানে প্রাইভেট কারে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে দেখে স্থানীয়রা পুলিশকে তথ্য জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় জড়িতদের আটক করতে আমরা কাজ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২




Follow Us