• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৬:১৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈদকে সামনে রেখে রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

২ জুন ২০২৫ বিকাল ০৫:১৯:১৮

ঈদকে সামনে রেখে রামপালে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে ঈদ-উল আজহা উদ্‌যাপন ও আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

২ জুন সোমবার বেলা ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি'র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানাসহ বিভিন্ন মসজিদের ইমাম, ফয়লাহাট বাজারের ইজারাদার, বনিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি অনুরোধ করেন আশপাশের ধর্মপ্রাণ মুসল্লিগণ একত্রিত হয়ে বড় পরিসরে মডেল মসজিদে এসে জামায়াত আদায় করবেন। সবার সাথে দেখা সাক্ষাতের মাধ্যমে মানুষের মধ্যে একটা মেলবন্ধন তৈরী হয়, ছওয়াব ও বেশী হয়। আমরা আমাদের ভেতরের পশুত্বকে ঝেড়ে ফেলে জীবনকে সামনে এগিয়ে নিবো।

এছাড়াও তিনি উপস্থিত ইমাম, ইজারাদার ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, পশুর হাটের নিরাপত্তা, পশু বিক্রেতা ও ক্রেতা যাতে প্রতারিত না হন সে জন্য সচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নজরদার বৃদ্ধি, সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, মেডিকেল টিম, জাল টাকা সনাক্তকরণ মেশিন স্থাপন ও ভ্রাম্যমাণ কোন খাবার না খাওয়াসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন এই কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০


Follow Us