• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২২:৩৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

লালপুরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, জেলে নিখোঁজ

২ জুন ২০২৫ দুপুর ০১:০৩:৩৫

লালপুরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবি, জেলে নিখোঁজ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যায়। এ ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

Ad

১ জুন রোববার সন্ধ্যায় উপজেলার লক্ষীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জহুরুল ইসলাম একই এলাকার হুযরত আলীর ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা গেছে, ৮/৯ জন জেলে একটি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে যান। সন্ধ্যার দিকে তারা বাড়ি ফেরার সময় হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। ঝড়ের কবলে পড়ে মাঝনদীতে নৌকাটি উল্টে যায়। এতে অন্যান্য জেলেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জহুরুল ইসলাম নিখোঁজ হয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুজ্জামান জানান, রাত পর্যন্ত নিখোঁজ জেলের কোনো খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ঝড়ের কারণে নৌকাটি ডুবে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২




Follow Us