• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৫২:৪৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ ৩ সহযোগী গ্রেফতার

৩১ মে ২০২৫ সন্ধ্যা ০৬:২৮:৫৭

গাজীপুরের কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ ৩ সহযোগী গ্রেফতার

গাজীপুর সদর প্রতিনিধি: গাজীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাসহ তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

৩১ মে শনিবার ভোর রাতে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ম্বেবারবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ইলিয়াছ মোল্লা (৩৫), ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামের ছায়েদ আলীর ছেলে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর একটি টিম বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে আটক করা হয়। আটকদের কাছ থেকে রামদা, ছুরি ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Ad

তাদের মধ্যে ইলিয়াস মোল্লা চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার, অপু ইলিয়াস মোল্লার ডানহাত হিসেবে পরিচিত, নাহিদ –কিশোর গ্যাংয়ের নেতা এবং জাহিদ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।

স্থানীয়রা জানান, কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লার নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যাবত বাঘের বাজারসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সে স্থানীয় জায়ান্ট টেক্সটাইল কারখানা এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত। সম্প্রতি ইলিয়াস মোল্লা সেনাবাহিনীর টহল টিমের সামনেই অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়। কুখ্যাত সন্ত্রাসী ইলিয়াস মোল্লা গ্রেফতারের খবরে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন। ইলিয়াস মোল্লাসহ তার সহযোগী আটক তিনজনকে জয়দেবপুর থানায় সোপর্দ করেছে যৌথ বাহিনী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় সন্ত্রাস, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪টি মামলা রয়েছে। শনিবার দুপুরে পৃথক দুটি মামলা দিয়ে তাদেরকে আদালতে পাঠানোর হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us