• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৪১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মেহেরপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩১ মে ২০২৫ বিকাল ০৪:২১:২৬

মেহেরপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাগানপাড়া এলাকায় আমগাছ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৩১ মে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে গাংনী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Ad
Ad

নিহত হাবিবুর রহমান ওই এলাকার মৃত আব্দুল দলিলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকায় মুদি দোকান চালিয়ে আসছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫


Follow Us