• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৮:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা তরিকুল আটক!

৩০ মে ২০২৫ বিকাল ০৩:১০:১৮

পার্বতীপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা তরিকুল আটক!

পার্বতীপুর প্রতিনিধি: গত ২৯মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় সেনা কল্যাণ সংস্থার দুটি ট্রাক দেশের একমাত্র কয়লা খনি বড়পুকুরিয়া থেকে খনির পরিত্যক্ত মালামাল(স্ক্রাব জাতীয় যন্ত্রাংশ) নিয়ে ফুলবাড়ী-বিরামপুর হয়ে তাদের গন্তব্যস্থলে যাবার কথা থাকলেও ওই ট্রাক দুটির চালককে এক প্রকার জিম্মি করে দিক পরিবর্তনের মাধ্যমে কিছু লোক ট্রাক দুটি তাদের জিম্মায় নিয়ে চাঁদা দাবি করে।

Ad

এমন খবর পেয়ে, দ্রুত বড়পুকুরিয়া ক্যাম্পের দায়িত্বরত সেনা টহল দল চাঁদাবাজিতে জড়িতদের একজন কে আটকসহ ওই ট্রাক দুটি উদ্ধার করেন। আটক ব্যক্তি হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) পার্বতীপুর প্রতিনিধি শিক্ষানবিশ আইনজীবী মোহাম্মদ তরিকুল ইসলাম।

Ad
Ad

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনায় সেনা কল্যাণ সংস্থার ঠিকাদার আলমগীর হোসেনের প্রতিনিধি বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় অসংখ্য ব্যক্তিকে অজ্ঞাত দেখিয়ে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ৩০-৫-২৫। রাতেই চাঁদাবাজিতে জড়িত এনসিপি নেতা তরিকুল কে জেলা পুলিশ দপ্তরে হস্তান্তর করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫


Follow Us