• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৩৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিকদের নামে মিথ্যা মামলার অভিযোগ

২৯ মে ২০২৫ সকাল ১১:৩৭:০৭

সাংবাদিকদের নামে  মিথ্যা মামলার অভিযোগ

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নে ৪ জন সাংবাদিক, একজন বর্তমান এবং একজন সাবেক ইউপি সদস্যের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Ad

জানা যায়, বাহিরদিয়া গ্রামের মিজানুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আলম শেখ ও মিজান শেখ মোবাইলে বিষয়টি জানালে সাংবাদিক মো. হাফিজুর রহমান ও মো. মুন্সী আলী আকবর ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত লিগ্যাল এইড অফিসের কর্মচারী রবিউল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন।

Ad
Ad

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন-এর নির্দেশে বাহিরদিয়া ফাঁড়ির এসআই ওহিদুজ্জামান ঘটনাস্থলে আসেন। তিনি সাংবাদিকদের ঘটনাস্থল ত্যাগ করতে বললে তারা ফিরে যান। কিন্তু পথিমধ্যে বুড়ির বটতলা এলাকায় রবিউল ইসলামসহ ৫-৬ জন ব্যক্তি সাংবাদিকদের পথ রোধ করে হামলার চেষ্টা করে। তখন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির ও মাস্টার মুস্তাফিজুর রহমান এসে পরিস্থিতি সামাল দেন।

এ ঘটনার জেরে রবিউল ইসলাম একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক মো. হুমায়ুন কবির, মো. খাবির হোসেন, মো. হাফিজুর রহমান, মো. মুন্সী আলী আকবর, বর্তমান ইউপি সদস্য মো. জায়েদ হাসান ও সাবেক ইউপি সদস্য মো. আলী আহমদকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগীরা জানান, ঘটনায় জড়িত না থেকেও তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া রবিউল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us