• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:০১:২১ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর দোকান থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার

২৬ মে ২০২৫ বিকাল ০৪:৫৫:২৫

কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর দোকান থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের শিবনগর এলাকায় রুবেল হোসেন নামে এক নিষিদ্ধ ছাত্রলীগকর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

২৬ মে সোমবার দুপুর ২টার দিকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগকর্মী রুবেল হোসেন শিবনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে। 

Ad
Ad

সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে জানায় স্থানীয়রা। এ সময় তার দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড ও রেললাইনের পাথর উদ্ধার করা হয়।

Ad

স্থানীয়রা জানায়, শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের একটি দোকান ভাড়া নেয় রুবেল হোসেন। সেই দোকানে আসবাবপত্রের কাজ চলছিল। সোমবার সকালে তুচ্ছ ঘটনায় চঞ্চল নামে একজনকে মারধর করে রুবেল হোসেন। এরপর তার দোকান থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোফাজ্জেল হােসেন জানান, পরিত্যক্ত অবস্থায় দেশিও অস্ত্র ও একটি ককটেল পাওয়া গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯



Follow Us