• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:১৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

২৬ মে ২০২৫ বিকাল ০৪:১২:১৯

ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন আহত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী দ্রুত চলন্ত যাত্রীবাহী বাস খাদে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছে ।

Ad

২৬ মে সোমবার সকাল ১১ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, দ্বীন ইসলাম পরিবহণ নামে যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় স্থানীয়রা আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এছাড়াও কমপক্ষে আরও ১১জন পার্শ্ববতী ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। আহতদের মধ্যে অটোভ্যান চালক দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জগদিশপুর দারিয়া এলাকার সাহেব উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৮) হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল কর্মকর্তা ডা. প্রিয়াংক কুন্ডু বলেন, স্থানীয় লোকজন আহত অবস্থায় ৯ জনকে হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলার সোনা মিয়া নামে একজন হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে, বাকী ৪ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনায় পড়ে থাকা বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us