• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:০৯:৪৫ (05-May-2026)
  • - ৩৩° সে:

নাটোরে ঝড়ে প্রাচীর ধসে শিক্ষার্থীর মৃত্যু

২২ মে ২০২৫ সকাল ০৮:১৮:১৪

নাটোরে ঝড়ে প্রাচীর ধসে শিক্ষার্থীর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রবল ঝড় ও ভারী বর্ষণের কারণে পুরনো দুর্বল একটি প্রাচীর ধসে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী বিথি খাতুন (১২) মারা গেছে।  

২১ মে বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

বিথি ওই এলাকার কৃষক আবু বক্করের বড় মেয়ে এবং স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয় (ব্র্যাক) এর মেধাবী ছাত্রী ছিলো।

Ad

ঘটনার সময় বিথি বাড়ির পাশে একটি ট্যাপ কলের কাছে হাত-পা ধুতে গিয়েছিলো। হঠাৎ ঝড়ের বেগে দুর্বল প্রাচীরটি তার ওপর ধসে পড়ায় সে চাপা পড়ে।

পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত বিথিকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু নিশ্চিত করে।

বিথির চাচাতো ভাই হালিম হোসেন জানান, বিথি ছিলো অত্যন্ত মেধাবী ও দায়িত্বশীল। সে বড় হয়ে শিক্ষক হতে চেয়েছিল এবং গ্রামের ছোট ছোট শিশুদের পড়াতে চেয়েছিল। কিন্তু সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

বিথির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম
৫ মে ২০২৬ সকাল ১১:৫১:৪৯




Follow Us