• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৫:৫২ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২১ মে ২০২৫ বিকাল ০৫:৩৪:৪২

গলাচিপায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌরশহরের হাসপাতাল রোডে নিজ দোকান থেকে খোকন দাস (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২০ মে মঙ্গলবার রাত ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দাস বাড়ির মানিক লাল দাসের পুত্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তার মৃত্যু ঘিরে রহস্য বাসা বাঁধে।

Ad
Ad

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে খোকন দাস নিখোঁজ হন। সারাদিন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। পরে রাতে খোকনের চাচাতো ভাই গোপাল দাস তার দোকানে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি পরিবার ও গলাচিপা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্বজনরা জানান, খোকন দাস ঋণগ্রস্ত ছিলেন। প্রায়ই টাকার জন্য পাওনাদাররা বাড়িতে চলে আসতো। এ নিয়ে মানসিক ভাবে চাপে ছিলেন।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮






Follow Us