• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৬:১২ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ছিনতাইকারীর হাতে একজনের মৃত্যু

২১ মে ২০২৫ বিকাল ০৪:৩১:৩৪

ভৈরবে ছিনতাইকারীর হাতে একজনের মৃত্যু

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ঢাকা- সিলেট মহাসড়কে নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে প্রকৃতির ঢাকে সাড়া দিলে ট্রাক থামিয়ে সিকিউরিটি রুমের পাশে মল মুত্র ত্যাগ করতে গেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো.সজিব (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

Ad

২০ মে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

Ad
Ad

পরে মুমূর্ষু অবস্থায় আজ বুধবার সকালের দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সজিব পেশায় ট্রাকের চালক ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা। মৃত সজিব পটুয়াখালীর বাউফল উপজেলার বট কাজল গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

নিহতের বাবা শাহাবুদ্দিন জানান, গতকাল রাতে তাঁর ছেলের ভৈরব এলাকা দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছিলেন। পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কয়েকজন ছিনতাইকারী সজিবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন ট্রাকের চালক তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ সকালের দিকে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাঁর ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us