• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫১:১৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

১৮ মে ২০২৫ বিকাল ০৩:৫৯:০৫

কালিয়াকৈরে বেতনের দাবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দুই মাসের বেতন না পাওয়ায় বিক্ষোভ করেছেন মাহমুদ ডেনিম কারখানার শ্রমিকরা।

Ad

১৮ মে রোববার সকাল ১১টার দিকে কারখানার দুই শতাধিক শ্রমিক সফিপুর আনসার একাডেমির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হয়।

Ad
Ad

শ্রমিকরা অভিযোগ করেন, টানা দুই মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও মিলছে না কোনো সুনির্দিষ্ট তারিখ। এমন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। তাই দাবি আদায়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ ছিল না।

খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের আশ্বাসে শ্রমিকরা পরে সড়ক থেকে সরে যান, যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের আহমেদ জানান, শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us