• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০১:১৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

১৫ মে ২০২৫ সকাল ১১:১৪:৫০

নীলফামারীতে ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে রফিকুল ইসলাম (২১) নামে এক যুবককে ১৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Ad

১৪ মে বুধবার বিকেলের দিকে আদালতে আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ এ. বি. এম গোলাম রসুল।

Ad
Ad

রফিকুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মসজিদ পাড়ার বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৭ আগস্ট সন্ধ্যা ছয়টার দিকে একই এলাকার চৌদ্দ বছর বয়সী অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে রফিকুল ইসলাম। এ ঘটনায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মাসে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ মামলা করেন ওই ছাত্রীর বাবা।

আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে রফিকুলের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোট ১৩ বছরের দণ্ডাদেশ দেন আদালত।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us