• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৯:১৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে বসত বাড়ি আগুনে পুড়ে ছাই

১০ মে ২০২৫ বিকাল ০৩:১০:৪৫

পলাশে বসত বাড়ি আগুনে পুড়ে ছাই

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে অগ্নিকাণ্ডে একটি টিনশেড বাড়ির ৫টি কক্ষ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

Ad

৯ মে শুক্রবার রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামের আলতাব মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আলতাব মিয়া।

Ad
Ad

বাড়ির মালিক আলতাফ মিয়া জানান, ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে শুক্রবার রাত ৮টার দিকে ভাড়াটিয়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে পুড়ে যায় বাড়ির ৫টি কক্ষ। এতে বাড়ির ৫টি কক্ষের আসবাবপত্রসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২টি ইউনিটের চেষ্টায় ২০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এ আগুনে বাড়ির পাঁচটি কক্ষ আগুনে পুড়ে যায়। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ও ৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, অগ্নিকান্ডের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬


Follow Us