• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি

৮ মে ২০২৫ রাত ০৮:৫০:২০

বড়াইগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Ad

৮ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি বনপাড়া বাজার প্রদক্ষিণ করে পৌরসভার গেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সামিউল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা আহ্বায়ক  মাহাবুব সরদার, সদস্য সচিব নুহু ইসলামসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। দেশের মানুষ আর আওয়ামী লীগের নাম শুনতে চায় না। দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি করেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us