• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২১:৫৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

৮ মে ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৩৪

প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চারজন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

৮ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন পৌর এলাকার সড়ক বাজারে এ অভিযান পরিচালনা করেন। উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো. হাফিজ উদ্দিন গন্ধী এ সময় উপস্থিত ছিলেন।

Ad
Ad

সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন জানান, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টা পণ্যে পাটের বস্তার সঠিক ব্যবহার, পাটের বস্তার জোগান ও দেশব্যাপী পরিচালিত অভিযানের অগ্রগতি দেখতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় স্থানীয় সড়ক বাজারের চারজন চাল ব্যবসায়ীকে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অভিযোগে নয় হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা জনাব মো. হাফিজ উদ্দিন গন্ধী জানান, দেশের কোথাও পাটের বস্তার কোনো সংকট নেই। দেশে পর্যাপ্ত পাটের বস্তা রয়েছে। কিন্তু অনেক স্থানে দুই টাকা কম-বেশির কারণে মিল মালিকরা পাটের বস্তা নিচ্ছেন না। অথচ একটা পাটের বস্তা তিন থেকে চার বার ব্যবহার করা যায়। ফলে প্লাস্টিকের বস্তার তুলনায় পাটের বস্তায় খরচ কম। এ অবস্থায় কোনো অজুহাতে প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us