• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৪৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

৮ মে ২০২৫ দুপুর ০১:১২:২৪

কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকসহ আটক ৪

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহল দলের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করা হয়েছে।

Ad

৮ মে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর ক্যাম্প কমান্ডার।

Ad
Ad

এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লালারপুল এলাকার জোনাকি হোটেলের পেছনে অভিযান পরিচালনা করে।

অভিযানে ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, মদ, ইয়াবা ও নগদ ১৭ হাজার টাকাসহ চার মাদককারবারিকে আটক করা হয়। এ সময় একজন পালিয়ে যায়।

আটকরা হলেন- রংপুর জেলার কাউনিয়া আল আমিন (২০), কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার আব্দুর রহিম (১৪), রাজীব (৩০) ও মোহাম্মদ ইউসুফ (২৭)।

সেনাবাহিনী জানায়, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us