• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৫৯ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

২৪ মে ২০২৩ বিকাল ০৫:২৯:১৬

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
“রাঙামাটিতে সপ্তাহব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন”

আলমগীর মানিক, রাঙামাটি প্রতিনিধি: ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে বিজ্ঞান মেলা এবং ৪৪তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। ২৪ মে বুধবার সকালে রাঙামাটি জিমনেশিয়ামে এই বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

Ad

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহামুদ।

Ad
Ad

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে বিভিন্ন পর্যায়ে  স্কুল, কলেজ, বিজ্ঞান ভিত্তিক ক্লাবসহ ৩০টি প্রতিষ্ঠান মেলায় অংশ্রগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে উদ্বোধন করা হয়। পরে আগত অতিথিরা বিজ্ঞান মেলায় অংশ নেয়া স্টলগুলো পরিদর্শন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২




Follow Us