• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪২:২৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

৩ মে ২০২৫ বিকাল ০৫:১০:৩৩

জগন্নাথপুরে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত দুইজন ও অন্য মামলার একজনসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

৩ মে শনিবার আসামিদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে ২ মে শুক্রবার উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Ad
Ad

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টার মোহাম্মদ সাকিব হোসেন, সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার, এএসআই জাহাঙ্গীর আলমের সহযোগিতায় পুলিশ সদস্যরা উপজেলার কলকলিয়া ইউনিয়নে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় কামারখাল গ্রামের আমরুজ খানের পুত্র পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আঞ্জব খান (৪৫) ও একই ইউনিয়নের আমিন উল্লাহর পুত্র পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. লাভলু মিয়া (৪৩) কে গ্রেফতার করা হয়। 

অপরদিক জগন্নাথপুর পৌর-শহরে বিশেষ অভিযান চালিয়ে শেরপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র রাজ্জাক মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, আসামিদের শনিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us