• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ দুপুর ০১:১৭:৫২ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

বুড়িগঙ্গার পাড় থেকে হাত-পায়ের টুকরো উদ্ধার

২৭ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৩:১৮

বুড়িগঙ্গার পাড় থেকে হাত-পায়ের টুকরো উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বুড়িগঙ্গার তীর থেকে পলিথিনে মোড়ানো মানুষের দুটি হাত ও দুটি পায়ের টুকরো উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। গত শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া নারীর খণ্ডিত লাশের অংশবিশেষ হতে পারে।

Ad

২৭ এপ্রিল রোববার দুপুর আড়াইটার দিকে পোস্তগোলা ব্রিজের উত্তর পাশে আরসিন গেট এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় থেকে হাত-পা গুলো উদ্ধার করে সুরতহাল শেষে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Ad
Ad

সদরঘাট নৌ থানা পুলিশের ইনচার্জ মো. সোহাগ রানা জানান, ভাটায় নদীর পানি কমে যাওয়ার পর নদীর পাড়ে একটি পলিথিনে মোড়ানো মানুষের হাত পা পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে কেরানীগঞ্জে বস্তার ভেতরে উদ্ধার হওয়া নারীর খণ্ডিত মরদেহের অংশবিশেষ হতে পারে। তবে ডিএনএ পরীক্ষা করার পর এগুলো খণ্ডিত মরদেহের অংশ কিনা তা নিশ্চিত হওয়া যাবে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার রাত সাড়ে আটটায় কেরানীগঞ্জ গার্মেন্টস পল্লী এলাকায় আসমা গার্ডেন সিটির সামনে বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর  মাথা হাত ও পা বিহীন শুধু দেহের অংশবিশেষ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪১:০৭

ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৩৩:৫৪

বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
বিকেলে ইসলামী আন্দোলনের ইশতেহার ঘোষণা
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৩:৫৫

জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২২:৫৯

জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
জবির আন্তঃবিভাগ ফুটবলে অনিয়মের অভিযোগ
৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৩:১৭

প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান এ্যানির
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৮:৫০

হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৩৩:০৮


Follow Us