• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৭:৩৭ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বস্তাবন্দি মাথা ও হাত-পা বিহীন নারীর মরদেহ উদ্ধার

২৬ এপ্রিল ২০২৫ সকাল ০৯:০৭:১৩

কেরানীগঞ্জে বস্তাবন্দি মাথা ও হাত-পা বিহীন নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে গার্মেন্টস পল্লী এলাকায় বস্তার ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

Ad

২৫ এপ্রিল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে আগানগর ইউনিয়নের নাগর মহল সাদেক কলোনি এলাকায় মাকসুদা গার্ডেন সিটির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা বস্তাটি খুলে অজ্ঞাত এক নারীর মরদেহের অংশবিশেষ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড  হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Ad
Ad

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভিতর থেকে এক নারীর মাথা হাত ও পা বিহীন শুধু দেহের  অংশবিশেষ উদ্ধার করেছে। মাথা না থাকায় নিহতের বয়সের আনুমানিক ধারণা করা যায়নি। মরদেহের বাকি অংশ কোথায় রয়েছে এবং কারা কীভাবে এখানে বস্তা ফেলে রেখে গিয়েছে বিষয়টি  তদন্ত করে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us