• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০২:২২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২৩ এপ্রিল ২০২৫ সকাল ১১:৫১:০৫

নারায়ণগঞ্জে মাদক বিরোধী অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ জন চিহ্নিত মাদককারবারিসহ ৫জনকে জন আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্ট ওই কারাদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৫ এমএলআরএস রেজিমেন্ট সহায়তা করেছেন।

Ad

২২ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামশিদ ইরাম খান’র নেতৃত্বে অভিযানে আটকরা হলেন- মাদককারবারি হাসিনা (৬০) তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, আলম (৩৯), শফিকুল ইসলাম ওরফে ল্যাংড়া শফিক (৪৫)। এছাড়া মাদকসেবী হিসেবে আটক করা হয় লিটন (২৪) ও বাবুল (৩৫)।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, আটকরা কৌশলে বিভিন্ন সময় রামচন্দ্রী এলাকায় মাদক কারবার করে আসছিল। এ সকল মাদককারবারিদের আটকে এলাকায় স্বস্তি ফিরে আসবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং নিয়মিত গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us