• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:৪৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

লালপুরে কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

২২ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮:৫৮

লালপুরে কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু

লালপুর (নাটোর ) প্রতিনিধি: নাটোরের লালপুরে কীটনাশক স্প্রে করতে গিয়ে বিষক্রিয়ায় রাজন আলী (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

২২ এপ্রিল মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাজন উপজেলার হাবিবপুর গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

Ad
Ad

জান যায়, গত ১২ এপ্রিল রাজন ক্ষেতে কীটনাশক স্প্রে করতে যায়। এ সময় সে মুখে মাস্ক বা কাপড় বাধেনি। খোলা মুখে কীটনাশক স্প্রে করার সময় বিষক্রিয়ায় সে ক্ষেতেই ঢলে পড়ে। খবর পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৬ টার দিকে তার মৃত্যু হয়।

Ad

লালপুর থানার ওসি তদন্ত মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us