• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযানে ৪ চাঁদাবাজ আটক

২২ এপ্রিল ২০২৫ সকাল ১০:২৪:৫৯

মানিকগঞ্জে যমুনা নদীতে অভিযানে ৪ চাঁদাবাজ আটক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে চাঁদাবাজীর অভিযোগে ৪জন চাঁদাবাজকে, একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) ও নগদ টাকাসহ আটক করেছে পাটুরিয়া নৌ-থানা পুলিশ।

Ad

২০ এপ্রিল রোববার উপজেলার বাঁচামারা নামক এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন, রঞ্জু আহমেদ (২৬) পিতা-রফিকুল ইসলাম, লাভলু হোসেন (২৫) পিতা- লোকমান হোসেন, শরিফ শেখ (৩৫) পিতা- রাহাজ শেখ, শাকিল আহমেদ (২৮) পিতা- বাবলু শেখ। এরা সকলেই দৌলতপুর উপজেলার চর কালিকাপুর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজরুল বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ এই চাঁদাবাজ সিন্ডিকেট যমুনা নদীতে চলাচলকারী বালুভরা বাল্ক হেডে ও ইঞ্জিন চালিত নৌকায় চাঁদাবাজি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার বাঁচামারা যমুনা নদীতে এসআই আতিয়ার রহমানের নেতৃত্বে এক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত নৌকা, দুইটি দেশীয় ধারালো হাসুয়া, নগদ ৩৫০০/-টাকাসহ ৪জনকে আটক করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, পাটুরিয়া নৌ থানা পুলিশ যমুনা নদীতে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

২১ এপ্রিল সোমবার আসামীদের মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us