• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৮:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

২১ এপ্রিল ২০২৫ দুপুর ০১:৩৫:৪৪

নওগাঁয় বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে গাছের ডাল কাটতে গিয়ে সিদ্দিক হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

Ad

২০ রোববার বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

সিদ্দিক হোসেন রামনগর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সাজিনা গাছের ডাল কাটতে গিয়েছিল সিদ্দিক হোসেন। সাজিনা গাছের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের লাইন টানা হয়েছে। অসাবধানতার কারণে গাছের ডাল গিয়ে বৈদ্যুতিক লাইনে স্পর্শ করলে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন সাজিনা গাছের নিচে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us