• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৩৪ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

১৭ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৫৭:২৮

টাঙ্গাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাকিব (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

Ad

১৬ এপ্রিল বুধবার বিকেলে ভূঞাপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

Ad
Ad

রাকিব কালিহাতী উপজেলার সোনাকান্দা গ্রামের তৈয়ব ফকিরের ছেলে।

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, বুধবার বিকালে ভূঞাপুর স্টেশনের রেললাইনে এক যুবক মাদক সেবন করছিল। এসময় জামালপুর থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ নামে একটি ট্রেন স্টেশনে পৌঁছানোর সাথে সাথেই ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই যুবক। এতে ঘটনাস্থলে সে মারা যায় এবং তার শরীরের হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও রেলের লোকজন মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেন ভূঞাপুর রেল স্টেশনে আসার সাথে সাথেই সে ট্রেনের নিচে ঝাপিয়ে পড়ে। এতে তার শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। নিহত যুবকটি মাদকাসক্ত ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us