• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৬:৩৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

বর্ষবরণের আনন্দে মেতেছে খুলনাবাসী

১৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:০৩:২৪

বর্ষবরণের আনন্দে মেতেছে খুলনাবাসী

খুলনা ব্যুরো: খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালিত হচ্ছে।

Ad

বাংলা বর্ষবরণ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন উদ্যোগে সকাল ৮টায় রেলওয়ে স্টেশন চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।

Ad
Ad

পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে জেলা প্রশাসন। এ সময় জেলা প্রশাসনক মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অপরদিকে সকাল ৯টায় খুলনা মহানগর বিএনপি আনন্দ শোভাযাত্রা বের করে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠন পৃথক পৃথক স্থানে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি, নাচ-গানের  আয়োজন করা হয়। এছাড়া পহেলা বৈশাখে শহিদ হাদিস পার্কে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের খুলনা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী লোকজ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us