• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৬:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

১১ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:০০

সাভারে ফের চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

সাভার প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ফের চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা।

Ad

১১ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।

Ad
Ad

বাসের যাত্রীরা জানান, সাভার পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা কয়েকজন ডাকাত অস্ত্র দিয়ে যাত্রীদের জিম্মি করে। পরে তারা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে ব্যাংক টাউনে এলাকাতেই নেমে যায়।

তাইফুর রহমান নামে এক যাত্রী বলেন, আমার পরিবারের সদস্যদের নিয়ে সাভার পরিবহনের বাসে করে ঢাকা যাচ্ছিলাম। এ সময় পথে ব্যাংক টাউন এলাকায় বাসটি পৌঁছালে কয়েকজন ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। তখন আমার স্ত্রীর স্বর্ণের চেইন নিয়ে যায় ডাকাতদল।’ এই বলে ক্ষোভ প্রকাশ করেন।

এ ঘটনায় সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম বলেন, সড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে বাসটি দারুসালাম থানায় রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটি দারুসালাম থানায় আটক রয়েছে। আমাদের থানার পুলিশের একটি টিম দারুসালাম থানায় পাঠিয়েছি। মূলত ডাকাতরা চন্দ্রা বা গাজীপুর এলাকা থেকে যাত্রীবেশে বাসে এসে ডাকাতি করছে বলে জানান তিনি।

এর আগে, গত ৪ এপ্রিল বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ছাড়া গত ২৪ মার্চ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরী গেট এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা।

গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us