• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৬:৫২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত

৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:২৪:৪৮

মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত

সাজেদুল হক প্রান্ত, নরসিংদী: নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে হাতে বড় ভাই কাজল মিয়া (৫৭) নিহত হয়েছেন ।

Ad

৪ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া চরমান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড় ভাই কাজল মিয়া ও ছোট ভাই বাদল মিয়ার জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। শুক্রবার সকালে এনিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় পাশ্ববর্তী কিশোরগঞ্জের কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মনোহরদী থানার উপ পরিদর্শক (এস আই) মেহেদী হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আসামিকে গ্রেফতার এবং মামলার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫




Follow Us