• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৮:৫০:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১

পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পাবনা প্রতিনিধি: পাবনায় বাড়ির পাশের পুকুরে ডুবে কাওসার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

২ এপ্রিল বুধবার দুপুরে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পার চিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু কাওসার একই গ্রামের চাদু মির্জার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানান, ঈদের আনন্দে সকাল থেকে অন্য বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছিল কাওসার। দুপুর ১২টার পরে যে কোনো সময় কাওসার বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পাননি। প্রায় দুই ঘণ্টা পর পুকুরে কাওসারের মরদেহ ভেসে উঠলে  স্থানীয়রা উদ্ধার করে।

এবিষয়ে কাওসারের চাচা মামুন বলেন, ঈদ আনন্দের মাঝে বাচ্চাটির মৃত্যুতে পরিবারসহ প্রতিবেশীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। কাওসারের এমন মৃত্যু কেউ মানতে পারছেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫





Follow Us