• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:০৯:৫৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সৌদির সাথে মিল রেখে টাঙ্গাইলে ৪০ পরিবারের ঈদ উদযাপন

৩০ মার্চ ২০২৫ সকাল ১১:৩৩:০৩

সৌদির সাথে মিল রেখে টাঙ্গাইলে ৪০ পরিবারের ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করেছে।

Ad

৩০ মার্চ রোববার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

Ad
Ad

স্থানীয়রা জানান, উপজেলার লাউহাটী ইউনিয়নের শশীনাড়া গ্রামের কিছু মুসল্লি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছে। রোববার সকাল ৮টায় স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন ওই গ্রামের প্রায় ৪০টি পরিবারসহ বিভিন্ন উপজেলা থেকে আসা মুসল্লিরা। ঈদের নামাজ পড়ান হাফেজ এরশাদ হোসেন।

নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে একইদিনে ঈদ উদযাপন করতে পেরে মুসল্লিরা আনন্দ প্রকাশ করেন। ওই গ্রামের বাকি মুসল্লিরা আগামীকাল সোমবার ঈদ উদযাপন করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫


Follow Us