• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৬:০৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩০ মার্চ ২০২৫ সকাল ০৭:৪১:৪১

সুন্দরগঞ্জে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে শয়নকক্ষ থেকে রাজু মিয়া (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৯ মার্চ শনিবার বিকালে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পূর্ব-ছাপড়হাটী (চরটারী) গ্রামে টিনের চালাঘর থেকে রাজু মিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। কিশোর রাজু মিয়া ঐ গ্রামের মৃত মহির উদ্দিনের নাতি।

Ad
Ad

স্থানীয়রা জানান, জন্মের পর রাজু মিয়ার বাবা মারা গেলে বিধবা মা অন্যজনকে বিবাহ করে সেখানেই রয়েছে। কেউই না থাকায় তার নানী সমস্তভানের লালন-পালনে বেড়ে ওঠেন তিনি। বৃদ্ধা নানী সমস্তভান ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতো।  অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করতেন নানী-নাতি।

ইউপি সদস্য রানা মিয়া জানান, সেহরী খেয়ে ঘুমানোর পর সকালে রাজুকে ঘুমেই রেখে নানী ফিতরা আদায়ের জন্য চলে যান অন্য পাড়া-গায়ে। দুপুরে নিজের টিনের চালাঘরে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় রাজুর মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

থানার এসআই রুহুল আমিন জানান, লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, মৃত্যুর কারণ নিশ্চিত করতে মৃতদেহ মর্গে পাঠানোসহ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬




কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
কালিয়াকৈরের বাসাবাড়িতে অগ্নিকাণ্ড
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৯:১৫




Follow Us