• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৫৫:৫৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

২৮ মার্চ ২০২৫ দুপুর ০২:৫৯:৪৮

সিদ্ধিরগঞ্জে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মো. ওমার ফারুক (জয়) সভাপতি ও মো. আরিফকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান (মিন্টু প্রধান) ও সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।

Ad

২৭ মার্চ বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ১নং ওয়ার্ড ক্যানেল পাড় এলাকায় সদ্য সভাপতির নিজ কার্যালয়ে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের ১নং ওয়ার্ড  কমিটি অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও জিয়া সৈনিক দল নেতা মনির হোসেন। কমিটিতে সহ-সভাপতি আজিজ, যুগ্ম সম্পাদক ইমন, অমিত,আবু হাশেম, রাজু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মামুন, সমন। দপ্তর সম্পাদক খোকন, অর্থ সম্পাদক শাহীন, সহ-অর্থ সম্পাদক শান্ত, প্রচার সম্পাদক রুবেল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রুবেল, আইন বিষয়ক সম্পাদক রোমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হোসাইন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ, সদস্য মধু, রাকিব, রনি, শুভ, সৌরভ, আসিফ, আনোয়ার, রায়হান, মো. মিঠু, নয়ন, আলামিন, কাইফ, জাহিদ, হিরণ, আশিক, আকবর তুহিন প্রমুখ।

জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান (মিন্টু প্রধান) ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান মনির ১নং ওয়ার্ড কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us