• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরের পূবাইলে ৩০ বোতল বিদেশি মদসহ আটক ২

২৫ মার্চ ২০২৫ রাত ০৮:৫৫:৩৫

গাজীপুরের পূবাইলে ৩০ বোতল বিদেশি মদসহ আটক ২

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি :গাজীপুর মহানগরীর পূবাইলে থেকে ৩০ বোতল বিদেশি মদসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

Ad

২৬ মার্চ মঙ্গলবার পূবাইল থানার ৪২নং ওয়ার্ড করমতলা এলাকার রাবেয়া ফিলিং স্টেশনের পার্শ্বে থেকে তাদের আটক করা হয়।

Ad
Ad

আটকরা হলেন-ঢাকা মহানগরীর দক্ষিণখান থানার মনসুর আলীর ছেলে সোহেল (৪৮) এবং নাটোর জেলার লালপুর থানার রাকসা গ্রামের মৃত আগর আলীর ছেলে আব্দুর রশিদ মিশন (৩৫)।

পূবাইল থানার এস আই  হুমায়ূন কবির জানান, ঈদকে সামনে রেখে মাদকের এ চালানটি সীমান্তবর্তী সিলেট থেকে এনে  পূবাইল এলাকায় বিক্রি করতে চেয়েছিল মাদক ব্যবসায়ীরা । জব্দকৃত মদের অবৈধ বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।

পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মো. আমিরুল ইসলাম জানান, আটক ২ মাদক ব্যবসায়ীকে নিয়মিত মাদক মামলায় গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে মাদক নির্মূলে পূবাইল থানা পুলিশের বিশেষ  অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us