• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৩৯ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাথরের সাইট থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

২০ মার্চ ২০২৫ সকাল ০৮:২৪:০৯

পাথরের সাইট থেকে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিত্যক্ত অবস্থায় আবারও একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

Ad

১৯ মার্চ বুধবার উপজেলার বাংলাবান্ধা এশিয়ান হাইওয়ের পাশে পাথরের সাইট থেকে পরিত্যক্ত এ মর্টারশেলটি উদ্ধার করা হয়।

Ad
Ad

জানা যায়, বাংলাবান্ধা বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় কালামের পাথরের সাইটে মরিচাযুক্ত অবিস্ফোরিত মর্টারশেল দেখতে পায় পাথর শ্রমিকরা। পরে খবর পেয়ে বাংলাবান্ধা বিওপির সদস্য সেখানে উপস্থিত হয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মর্টালশেলটি উদ্ধার করে পাথরের সাইটে বেষ্টন করে রাখে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবীর জানান, বাংলাবান্ধায় পরিত্যক্ত অবস্থায় মর্টালশেল পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। পরে সেটিকে পাথরের সাইটেই সংরক্ষিত স্থানে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে মৌখিকভাবে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ভারত অথবা ভুটান থেকে পাথরের সঙ্গে আসতে পারে।

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার পাথরের সাইট থেকে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us