• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৩৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি

১৯ মার্চ ২০২৫ বিকাল ০৫:২২:৪২

ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে বন্ধ থাকবে আমদানি-রফতানি

লালমনিরহাট প্রতিনিধি: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি সাপ্তাহিক ছুটিসহ বন্ধ থাকবে টানা ৯ দিন। তবে স্থলবন্দর দিয়ে পাসপোর্ট ও ভিসার কার্যক্রম অব্যাহত থাকবে। বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের ব্যবসায়ীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

Ad

১৮ মার্চ বুধবার দুপুরে বুড়িমারী স্থল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ মেহেদী হাসান স্থলবন্দর বন্ধের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ সাক্ষরিত চিঠিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত  আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৬ এপ্রিল রবিবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চলমান থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ অভিবাসন চৌকির (ইমিগ্রেশন) ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত চালু থাকবে।

বুড়িমারী স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা রাহাত হোসেন বলেন, সাপ্তাহিক ছুটিসহ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৯ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮



Follow Us