• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪২:১০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬ মার্চ ২০২৫ রাত ০৮:৪৮:২৭

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

১৫ মার্চ শনিবার দুপুরে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলো, বিওসি কেছরিগুল গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগনে শামীম আহমদ (৮)। শামীম নানা বাড়িতে থেকে লেখাপড়া করতো।

Ad

স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। এক পর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাঁদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
আইআরজিসির মুখপাত্র আলী নাইনি নিহত
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৭:৩৯






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮



Follow Us