• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ১২:৪৯:২৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কোটালীপাড়ায় অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

৮ মার্চ ২০২৫ বিকাল ০৩:৩৯:১৮

কোটালীপাড়ায় অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

৮ মার্চ শনিবার সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের ওপরে মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর মরদেহ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, আমরা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত ওই মরদেহের পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানার জন্য তদন্ত প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫






টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২


Follow Us