• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৩:০১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ইলেকট্রনিক্স ডিভাইস ও মাদকদ্রব্যসহ আটক ৪

৮ মার্চ ২০২৫ দুপুর ০১:০৩:৩৪

সিলেটে ইলেকট্রনিক্স ডিভাইস ও মাদকদ্রব্যসহ আটক ৪

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। ৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় সিলেট শহরের পীরের বাজার শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহপরান (রহ.) থানা পুলিশ অভিযানের সত্যতা নিশ্চিত করেছে।

Ad

আটকদের মধ্যে একজনের নাম মো. লিমন। বাকি তিনজন নারী। তাদের কারও নাম জানা যায়নি। এছাড়া ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Ad
Ad

জানা যায়, ওই বাসা থেকে ফেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাসপোর্ট, ভুয়া সাংবাদিক পরিচয়পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়।

এ ব্যপারে শাহপরান (রহ.) থানার এস আই তোতা মিয়া জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
ভোটের দিন খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১১





Follow Us