• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই চৈত্র ১৪৩২ ভোর ০৫:২৪:০০ (27-Mar-2026)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে পাঁচ শতাধিক পরিবারে ইফতার বিতরণ

২ মার্চ ২০২৫ দুপুর ১২:৪৩:৪৩

নোয়াখালীতে পাঁচ শতাধিক পরিবারে ইফতার বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

১ মার্চ শনিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর হাজীপুরে রজনীগন্ধা স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে এসব ইফতার সামগ্রী প্রদান করা হয়।

Ad
Ad

এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুর রহমান বাহার, স্থানীয় প্রবাসীরা ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ। ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ছোলা, বুট,  তেল, খেজুর, মুড়ি, চিড়া, চিনি ও ট্যাংসহ মোট নয় প্রকারের সামগ্রী।

Ad

আবদুর রহমান বাহার জানান, বিগত বন্যার সময় তারা স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। এরই ধারাবাহিকতায় এই রমজানেও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন তারা। এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
সংসার ভাঙছে প্রিয়াঙ্কার!
২৬ মার্চ ২০২৬ রাত ০৮:৫৫:২৬





বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
বাগেরহাটে বাড়িতে ঢুকে গুলি, যুবক নিহত
২৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৪৪



Follow Us