• ঢাকা
  • |
  • বুধবার ২২শে মাঘ ১৪৩২ রাত ১১:৪৯:৫৪ (04-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে নিজ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মা

২ মার্চ ২০২৫ সকাল ০৮:৫০:২৪

নরসিংদীতে নিজ সন্তানকে কুপিয়ে হত্যা করেছে মা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় নিজের পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিরিনা বেগম নামে এক মায়ের বিরুদ্ধে।

Ad

১ মার্চ শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত ওই শিশুর নাম আনাস মিয়া (৩)। সে ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে একই উপজেলার হাইরমারা এলাকার শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। এরপর শিরিনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান শিরিন বেগম। এ সময় পাশের কক্ষে তারাবি নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান।

শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিনা নিজ সন্তানকে হত্যা করলেন। ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানান তিনি।

রায়পুরা থানার পরিদর্শক প্রবীর কুমার ঘোষ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করেছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
কড়াইল বস্তিতে বিএনপির ফ্রি ওয়াই-ফাই চালু
৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:৩৮








শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২১


Follow Us