• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৯:৪০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

প্রয়াত সাংবাদিক জুলফিকুরের শোকসভা

২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:৫৭:৫০

প্রয়াত সাংবাদিক জুলফিকুরের শোকসভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুর জেলা প্রেস ক্লাবের সদস্য, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মাইটিভি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমানের শোক সভা ও সাংবাদিক কল্যাণ তহবিলের চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে জামালপুর জেলা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

Ad

জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ রফিকুল ইসলাম।

Ad
Ad

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিনিয়র সাংবাদিক উৎপল কান্তি ধর, শাহজালাল হোসেন, ফারুক হোসেন ফিরোজ, মোস্তাক আহমেদ মনির, প্রয়াত সাংবাদিক জুলফিকুর রহমানের স্ত্রী ঝর্ণা বেগম, ছেলে ওমর ফারুক হিমেল, জাকারিয়াসহ সাংবাদিক ও সুধিজন।

পরে প্রয়াত জুলফিকুর রহমানের পরিবারের হাতে জামালপুর জেলা প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





Follow Us